আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনের বেসামরিক জনগণের উপর প্রতিনিয়ত সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার কোন কথা উল্লেখ না করেই গতকাল সৌদি অভ্যন্তরে চালানো ইয়েমেনের গণবাহিনীর হামলার নিন্দা জানান প্রাইস। তার দাবী ইয়েমেনিদের হামলা শুধু বেসামরিক জনগণকেই হুমকির মুখে ফেলবে না বরং ইয়েমেনে শান্তি প্রক্রিয়াকেও সমস্যায় ফেলবে এ হামলা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ‘নেড প্রাইস’ বলেছেন, সৌদি আরব অভ্যন্তরে হামলা বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ ও মার্কিন প্রতিনিধির সাথে কাজ করার জন্য হুথিদের প্রতি আহবান জানাচ্ছি। তথ্য আলজাজিরার।
এদিকে, ওয়াংশিটন রিয়াদকে তার ভূখণ্ড সুরক্ষিত রাখতে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তিনি।
এর আগে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার (২৮ ফেব্রুয়ারি) সানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনেশনিবার রাত থেকে এ হামলা শুরু এবং রোববার ভোর পর্যন্ত অব্যাহত থাকার তথ্য দিয়েছেন। হামলার সাংকেতিক নাম ছিল ‘দ্যা ফিফথ অপারেশন অব ব্যালান্সড ডিটারেন্স’। ইয়েমেনের ওপর সৌদি আরবের গত ছয় বছরের আগ্রাসনের জবাব দিতে আকাশপথে এসব হামলা চালানো হয় বলে জানান সারি।
একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ৯টি ড্রোন হামলার কাজে ব্যবহার করা হয়। জেনারেল সারি ক্ষেপণাস্ত্রটিকে ‘জুলফাকার’ শ্রেণির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে ‘সামাদ-৩’শ্রেণির ইউএভি বলে উল্লেখ করেন।#176